প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়ল বড় চিতল

২৮ অক্টোবর ২০২২, ০৬:৪৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বড়শিতে চিতল মাছ

বড়শিতে চিতল মাছ © ফাইল ছবি

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনের লেকে মাছ শিকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বড়শিতে একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটি নিয়ে দুই বোনকে উচ্ছ্বাস করতে দেখা যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে মাছ শিকারে একাধিক ছবি শেয়ার করা হয়। তবে কবে বড়শি দিয়ে চিতল মাছ শিকার করেন তা উল্লেখ করা হয়নি।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬