ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আঘাত হানতে পারে ১৩০-১৫০ কিমি বেগে

২০ অক্টোবর ২০২২, ১১:১৭ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ © প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পথে থাকা ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য দিয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

তবে এ পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নিদর্শন দিচ্ছে। খুলনায় আঘাত হানলে ‘সিত্রাং’-এর গতিবেগ হবে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত। তবে কিছুটা পূর্বদিকে সরে গিয়ে খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়লে সেক্ষেত্রে গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরো পড়ুন: শিক্ষক হাজিরা খাতা বাসায় নিয়ে গেলেন মাদ্রাসা সভাপতি

আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের আশঙ্কা রয়েছে। এতে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হতে পারে। ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি ‍বৃষ্টিপাত হতে পারে বলেও জিএফএস’র পূর্বাভাসে বলা হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close