নির্বাচনে হারায় ভোটারকে দেওয়া টাকা ফেরত নিলেন প্রার্থী

১৮ অক্টোবর ২০২২, ০২:২৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মোসা. রুবিনা আক্তারের বিরুদ্ধে

মোসা. রুবিনা আক্তারের বিরুদ্ধে © সংগৃহীত

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ায় এক ইউপি সদস্যের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে নির্বাচনে পরাজিত নারী সদস্যপ্রার্থী মোসা. রুবিনা আক্তারের বিরুদ্ধে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার বকুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

মোসা. রুবিনা আক্তার (বাউফল ও দশমিনা) ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছিলেন। তিনি দশমিনা উপজেলার জসিম জোমাদ্দারের দ্বিতীয় স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রুবিনা আক্তারের সঙ্গে ভোট দেওয়ার কথা বলে টাকা নেওয়া আনিসুর রহমান নামের স্থানীয় ওই ইউপি সদস্যের বাগবিতণ্ডা চলছে।

আরও পড়ুন: একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু কাল।

ভিডিওতে রুবিনা আক্তারকে বলেন, আমি সামর্থ্য অনুযায়ী ভোটারদের ২ হাজার করে টাকা দিয়েছি। তারা টাকা নেওয়ার সময় আশ্বাস দিয়েছে আমাকে ভোট দেবে, কিন্তু তারা আমাকে একটা ভোটও দেয়নি। অন্যান্য মেম্বার আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু এই মেম্বার টাকা দিতে চায়নি। পরে টাকা ফেরত দিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে।

সূত্র হতে জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল ও দশমিনা উপজেলার সংরক্ষিত নারী আসনে চারজন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করেন। কামরুন নাহার দোয়াত কলম প্রতীক নিয়ে ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী পশরী রানী হরিণ প্রতীক নিয়ে ১২০ ভোট পান। এদিকে মোসা. রুবিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে ৩৬ ভোট পান এবং আরেক প্রার্থী ফাতেমা আলম শূন্য ভোট পেয়েছেন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘বিষয়টি আমিও দেখেছি। নির্বাচনে টাকার লেনদেন করা অবৈধ। তারা দুজনই অপরাধ করেছেন। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬