মার্কিন প্রতিনিধি পরিষদে মুক্তিযুদ্ধে পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব

১৫ অক্টোবর ২০২২, ০৫:২৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার স্বীকৃতির দাবিতে মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) প্রস্তাব উত্থাপন করেছেন। এই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন তারা।

গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট। একই সঙ্গে আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের সরকারকে এই ধরনের গণহত্যার জন্য  বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও ।

আরও পড়ুন: ১৯৮৫ সালের এই দিনে ঢাবিতে প্রাণ হারান ৩৯ জন

রিপাবলিকান পার্টির সদস্য চ্যাবট এক টুইট বার্তায় জানান, আমরা অবশ্যই বছরের পর বছর গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে মুছে ফেলতে দেবো না। এই গণহত্যার স্বীকৃতি দিলে ঐতিহাসিক রেকর্ড সমৃদ্ধ হবে। পাশাপাশি অপরাধীরা একটা বার্তা পাবে যে অপরাধকে কখনো সহ্য করা বা ভুলে যাওয়া হবে না।

চ্যাবট জানান, ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে তা ভুলে যাওয়া হবে না। তাই তিনি ও রো খান্না গণহত্যার স্বীকৃতির দাবিতে প্রস্তাব উত্থাপন করেছেন।

কংগ্রেসম্যান রো খান্না টুইটে বলেন, ১৯৭১ সালে লাখ লাখ জাতিগত বাঙালি ও হিন্দু নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন। তাই তাদের স্মরণে তিনি ও চ্যাবট প্রথম প্রস্তাব তোলেন।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence