করোনার টিকা গ্রহণের সাফল্যে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম

১৩ অক্টোবর ২০২২, ০৪:২৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

তিনি বলেন, করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে ইতোমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হবে না। কারণ তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক না থাকুক আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬