ছিনতাইয়ের কবলে পুলিশের গাড়ি

১৩ অক্টোবর ২০২২, ০৮:৩৩ AM
পুলিশের গাড়ি

পুলিশের গাড়ি © সংগৃহীত

ছিনতাইকারীদের খপ্পরে পড়েছে বগুড়া পুলিশের একটি টিম। ঢাকায় কাজ শেষে বগুড়া ফিরছিলেন তারা। ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।

বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটায় এ ঘটনা ঘটে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায়।

ঘটনাটি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, 'বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

আরও পড়ুন: সাত বছর পর বিশ্বসেরা র‍্যাংকিংয়ে এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়

জেলার কড্ডার মোড় এলাকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার আওতাধীন হলেও তারা এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছেন। 

এব্যাপারে এসপি আরিফুর রহমান মণ্ডল জানান, 'এটিও দেখবো। রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল, সেটিও খতিয়ে দেখা হবে।'

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন জানান, 'পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।'

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান,'হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। ঘটেছে কি-না তাও জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত। এর বাইরে কোনও ঘটনা ঘটলে সেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার।'

এঘটনায় হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার জানান, 'এমন কোনও ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।' 

 

ট্যাগ: পুলিশ
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬