ফুটপাতেও মিলল না নিস্তার, বাস চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

১২ অক্টোবর ২০২২, ১২:০৮ PM
নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শিক্ষার্থীর প্রাণ গেল, আহত ৫

নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শিক্ষার্থীর প্রাণ গেল, আহত ৫ © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাস চাপায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংকন বিশ্বাস (২২)  নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে।

বুধবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস নিহত হন। এছাড়াও আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২), শাওন সাহাসহ (১৭) আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না শিক্ষক আব্দুল জলিল

এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।  

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence