আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস

১২ অক্টোবর ২০২২, ০৮:১১ AM
 আর্থ্রাইটিস

আর্থ্রাইটিস © সংগৃহীত

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। তবে দেশে বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলেও সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। 

১৯৯৬ সাল থেকে ‘ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে’ দিবসটি ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিজম ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে উদ্যাপিত করে আসছে। বহু প্রাচীনকাল থেকে এই রোগটির অস্তিত্ব থাকলেও ৪৫০০ খ্রিস্টপূর্ব থেকেই এটি পুস্তক বা নথিবুক্ত হওয়া শুরু করে এবং আকারে সবার মাঝে ছড়িয়ে পড়তে এবং সংক্রমিত হতে শুরু করে। ১৮৫৯ সালের দিকে রোগটিকে তার বর্তমান ‘আর্থ্রাইটিস’ নামকরণ করা হয়। The European League Against Rheumatism (ইউলার) এর এবারের আর্থ্রাইটিস দিবসটির প্রতিপাদ্য হলো- Don’t delay connect today.

‘আর্থ্রাইটিস ফাউন্ডেশন’ আটল্যান্টা’-এর তথ্য অনুযায়ী বর্তমানে মানুষের অক্ষমতার প্রথম এবং প্রধান কারণ হলো আর্থ্রাইটিস। বর্তমানে শুধু আমেরিকাতেই সাত মিলিয়নের বেশি লোক এখন আর্থ্রাইটিসে আক্রান্ত। আমাদের দেশে প্রায় পঁচিশ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের বাত ও জটিল বাতরোগে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলেছেন, আর্থ্রাইটিস সমস্যার মধ্যে অন্যতম হলো টেনিস এলবো ও কনুই সমস্যা। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্বব্যাপী আর্থ্রাইটিস আক্রান্তের সংখ্যা কম নয়। টেনিস এলবো একটি ইনজুরি জাতীয় সমস্যা। টেনিস খেলোয়াড়দের এ সমস্যা বেশি দেখা দেয় বলে একে টেনিস এলবো বলা হয়। 

আরও পড়ুন: জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল ও তীর নিক্ষেপ ইত্যাদি খেলায় ভুল টেকনিকের কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সমস্যার শুরুতে হাতের কনুইয়ের বাইরের দিকে ব্যথা অনুভূত হয়। হাতের নড়াচড়া বা কাজকর্মে ব্যথা তীব্র হতে পারে। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকলে মাংশপেশির শক্তি ও হাতের কর্মদক্ষতা কমে আসে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘আর্থ্রাইটিসে আক্রান্তের জোড়ায় জোড়ায় ব্যথা থাকে এবং এই ব্যথা ধীরে ধীরে বিস্তার লাভ করে। হাত ও পায়ের ছোট ছোট জোড়াগুলো বেশি আক্রান্ত হয়।

প্রায়ই সমানভাবে দুই পাশের অর্থাৎ ডান ও বাম দিকের জোড়াগুলোতে ব্যথা হয়। অনেক সময় ঘাড়েও ব্যথা হতে পারে। এ রোগের ব্যথা কাজ করলে কমে; কিন্তু বিশ্রাম নিলে বেড়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথা বেশি অনুভূত হয়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যথা আস্তে আস্তে কমে। এ ধরনের সমস্যায় আক্রান্তরা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করলে নিয়মিত থেরাপির মাধ্যমে দ্রুত এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬