সমালোচনার মুখে গাজীপুরে কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন

১১ অক্টোবর ২০২২, ১১:৫৯ AM
কোনাবাড়ি ডিগ্রি কলেজ

কোনাবাড়ি ডিগ্রি কলেজ © সংগৃহীত

গাজীপুর জেলার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ঢেকে গিয়েছিলো কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও আকম মোজাম্মেল হক স্কুলের ভবন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে। অবশেষে কাল রাতে স্কুল, কলেজ ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে ব্যানার-ফেস্টুন। 

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনকে ঘিরে পদপ্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের নানা রং ও ডিজাইনের ব্যানার ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ডেকে ফেলেছে। কলেজ ক্যাম্পাস দেখে মনে হচ্ছিল, এটি কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন। 

আরও পড়ুন: রাজনৈতিক কার্যালয় নাকি শিক্ষা প্রতিষ্ঠান বোঝার উপায় নেই

আজ মঙ্গলবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশ দিয়ে ব্যানার-ফেস্টুন থাকলেও কলেজ ভবনটি থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। তাতে মনে হচ্ছে, খোলস থেকে ভবনটি বেরিয়ে এসেছে। তবে এখনো বেশ কয়েকটি ফেস্টুন রয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, নেতা-কর্মীরা নিজ দায়িত্বে সেগুলো না সরালে তাঁরা নিজেরা এসব কেটে ফেলে দেবেন।

New Project - 2022-10-11T122252-601

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ভবনে যেভাবে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছিল, সেটা দৃষ্টিকটু লাগছিল। নিজ দায়িত্বে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন খুলে নিয়ে ভালো করেছেন।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, গত সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কথা হয়। তখন তিনি এসব ব্যানার-ফেস্টুন খুলে নিতে বলেন। পরে রাতেই তাঁরা নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন। অবশ্য কিছু ব্যানার-ফেস্টুন রয়ে গেছে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence