ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে বড় পার্থক্য

৩০ মার্চ ২০২৬, ০৬:১৩ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

সরকারি কলেজের শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন করতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন প্রস্তাবের ফলে শিক্ষা ক্যাডারে কর্মরতদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দাবি উঠেছে শুধু সরকারি কলেজের শিক্ষকদের নয়; প্রাথমিক, মাধ্যমিক এবং এমপিওভুক্ত শিক্ষকদের চাকরিও নন-ভ্যাকেশন ঘোষণা করার। কেন শিক্ষকরা এমন দাবি করছেন—সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

জানা গেছে, ভ্যাকেশন (ছুটিভিত্তিক) ও নন-ভ্যাকেশন (সাধারণ) প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে ছুটি ও আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের বৈষম্য রয়েছে। ২৫ বছরের চাকরিকালকে ভিত্তি ধরে একটি তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ছুটি নগদায়ন (লাম্পগ্রান্ট) ও পিআরএল সুবিধায় নন-ভ্যাকেশন কর্মচারীরা এগিয়ে।

হিসাব অনুযায়ী, একজন নন-ভ্যাকেশন কর্মচারী ২৫ বছরে মোট এক হাজার ২০০ দিনের বেশি অর্জিত ছুটি পান। বিভিন্ন ছুটি বাদ দেওয়ার পর তার জমাকৃত ছুটি দাঁড়ায় প্রায় এক হাজার ৬৪ দিন। ফলে তিনি সর্বোচ্চ ১৮ মাস বা ৫৪৭ দিনের ছুটি নগদায়ন করার পরও প্রায় ৫১৭ দিন ছুটি জমা রাখতে পারেন।

অন্যদিকে, ভ্যাকেশন প্রতিষ্ঠানের একজন কর্মচারী একই সময়ে মাত্র ৩৮০ দিনের মতো ছুটি অর্জন করেন। বিভিন্ন ছুটি বাদ দিলে জমা থাকে প্রায় ২৫৫ দিন। ফলে তিনি ১৮ মাসের পূর্ণ লাম্পগ্রান্ট সুবিধা ভোগ করতে পারেন না; সর্বোচ্চ ৮ মাস ১৫ দিনের (২৫৫ দিন) ছুটি নগদায়নেই সীমাবদ্ধ থাকেন এবং অতিরিক্ত কোনো ছুটি জমা থাকে না।

যদিও ভ্যাকেশন কর্মচারীরা বছরে প্রায় ৬০ দিন বিভিন্ন ধরনের ছুটি (রমজান ও ঈদ, গ্রীষ্মকালীন, শীতকালীন, দুর্গাপূজা ইত্যাদি) ভোগ করেন। ২৫ বছরে এই ছুটির পরিমাণ দাঁড়ায় প্রায় এক হাজার ৫০০ দিন।

নন-ভ্যাকেশন কর্মচারীরা অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) গেলে সর্বশেষ প্রাপ্ত বেতনের পূর্ণ বেতন পান। বিপরীতে, ভ্যাকেশন কর্মচারীদের পিআরএল সময়ে অর্ধেক (Half Average Pay) বেতন দেওয়া হয়, যা তাদের আর্থিকভাবে আরও পিছিয়ে দেয়। এক্ষেত্রে প্রায় ১০ লাখ টাকার পার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, ভ্যাকেশন কর্মচারীরা বেশি দিন ছুটি ভোগ করলেও ছুটি নগদায়ন ও পিআরএল সুবিধায় বড় ধরনের আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে দীর্ঘমেয়াদে তাদের আর্থিক নিরাপত্তা কমে যাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই সরকারি কলেজ শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশনে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9