আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

১১ অক্টোবর ২০২২, ১১:৫১ AM
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস © সংগৃহীত

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ। বিশ্বজুড়ে জাতিসংঘের রাষ্ট্রসমূহ পালিত হচ্ছে এই দিবস। এবার ‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বে দিবসটি পালন করা হচ্ছে।মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিবসটি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্রাক, ইউনিসেফসহ বেসরকারি সংস্থাগুলো এক মতবিনিময়সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়।

আরও পড়ুন: ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া যত ঘটনা

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামক আন্দোলনের ফসল। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো ‘বিশ্বজুড়ে কন্যাশিশুর পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা’। এ সংস্থার কানাডার কর্মচারীরা এ আন্দোলনকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে কানাডা সরকারের সহায়তা নেয়। কানাডাই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব দেয়।

পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। বাংলাদেশ সরকার এই দিবসটি পালনের পাশাপাশি একই লক্ষ্য নিয়ে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালন করে থাকে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬