পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে ৬ তরুণ গ্রেপ্তার, ৩৭টি পেন ড্রাইভ জব্দ

০৯ অক্টোবর ২০২২, ০৮:০১ PM
আটক ছয় যুবক

আটক ছয় যুবক © সংগৃহীত

পর্নো ভিডিও সরবরাহ করার অভিযোগে র‍্যাবের হাতে আটক হলেন ছয় যুবক। শনিবার (৮ অক্টোবর) রাত ৮টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে র‍্যাব কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালায়। সেখান থেকেই তাদের আটক করা হয়।

রোববার (৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে তুলে নিতে আসলে যা করবেন

আটক হওয়াদের মধ্যে আছেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামের জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), জামিল হোসেন (২৫), আব্দুল কাদের (২৬), স্বপন কুমার (৩০), শাকিল চৌধুরী (২৪) ও রাজু হোসেন (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ৫টি কম্পিউটার মনিটর, ৪টি সিপিইউ, ১টি ল্যাপটপ, ৮টি হার্ডডিস্ক, ৪টি কিবোর্ড, ৬টি মাউস, ৬ সেট বিভিন্ন ক্যাবল, ৭টি মোবাইল, ১৩টি সিম কার্ড, ৭টি মেমোরি কার্ড ও ৩৭টি পেন ড্রাইভ জব্দ করা হয়। র‍্যাবের দাবি এসকল সামগ্রী পর্নো ভিডিও সরবরাহে ব্যবহৃত হতো।

র‍্যাব অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, আটকদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দেওয়া হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence