ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী আজ

০৮ অক্টোবর ২০২২, ১১:৩২ AM
আবদুল মতিন

আবদুল মতিন © সংগৃহীত

আজ ৮ অক্টোবর (শনিবার) ভাষা সৈনিক আবদুল মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বামপন্থী এই নেতা।

১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ধুবালীয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল মতিন। তার বাবা আব্দুল জলিল সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবালীয়া গ্রামের এক মধ্যবিত্ত কৃষক। ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টসে স্নাতক এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল মতিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ক্রস কান্ট্রি হাইকিংয়ে ইতিহাস গড়লো জবি শিক্ষার্থী মাসফিকুল।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল মতিন। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্র্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ভাষা আন্দোলনে অবদান রাখায় ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

ভাষা আন্দোলনের পর ছাত্র ইউনিয়ন গঠনে ভূমিকা রাখেন এবং পরে সংগঠনটির সভাপতি হন তিনি। এছাড়া ২০১৩ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ গঠিত হয় এবং আবদুল মতিন নবগঠিত দলের উপদেষ্টাম লীর অন্যতম সদস্য মনোনীত হন।

একুশে পদক ছাড়াও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলির মধ্যে রয়েছে 'জীবনপথের বাঁকে বাঁকে', 'গণচীনের উৎপাদন ব্যবস্থা ও দায়িত্বপ্রথা', 'ভাষা আন্দোলন :ইতিহাস ও তাৎপর্য' (আহমদ রফিকের সঙ্গে যৌথভাবে), 'বাঙালি জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন', '২১ ফেব্রুয়ারি ও ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রসঙ্গে', 'ভাষা ও একুশের আন্দোলন'।

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ মঙ্গলবারই হতে হবে: আসি…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে : বিপ্লব…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন জুলাই শহীদদের ছবি মনে র…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিদায়ী ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!