সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী

০৬ অক্টোবর ২০২২, ১০:২৩ PM
মো. গোলাম রব্বানী

মো. গোলাম রব্বানী © সংগৃহীত

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল পদে, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, আইন কমিশনের গবেষণা কর্মকর্তা হাসান মো. আরিফুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ এ এইচ এম তোয়াহাকে ডেপুটি রেজিস্ট্রার, কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ রাশেদুর রহমানকে সহকারী রেজিস্ট্রার, ঝিনাইদহের জেলা লিগ্যাল এইড অফিসার বেগম সেলিনা খাতুনকে সহকারী রেজিস্ট্রার এবং পটুয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারকে সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬