সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার

০৪ অক্টোবর ২০২২, ০২:১৫ PM
জীবিত উদ্ধারকৃত রোহিঙ্গারা

জীবিত উদ্ধারকৃত রোহিঙ্গারা

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরের উপকূলে ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড বাহিনী।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর মোহাম্মদ জানান, সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ভেসে আসা তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম জানা যায়নি। এ ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আট জন রোহিঙ্গা নারী, ৩৩ জন পুরুষ ও চার জন বাংলাদেশি।

আরও পড়ুন: রাজধানীর বাসা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুর ঝুলন্ত লাশ উদ্ধার।

এর আগে গতকাল রাতে মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে ওঠেন প্রায় ৮৫ জন যাত্রী। তাদের মধ্যে ৬৫ জন রোহিঙ্গা। তারা মূলত ট্রলারে করে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে গেলে তারা কূলে সাঁতরে আসে। তারা সবাই বালুখালী, কুতুপালং ও হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা।

বাহারছড়া কোস্ট গার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি চার জন। তারা মানবপাচারকারী চক্রের সদস্য। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতি করি না-করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি শিক্ষকদের, যা বললেন শ…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাজার তদারকিমূলক অভিযানে বাধা, মানিকগঞ্জে ক্যাবের স্মারকলিপি
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা বেতনস্কেল চালুর দাবি শিক্ষক-ক…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬