এক দিন ছুটি নিলেই পাবেন পাঁচ দিনের ছুটি

০২ অক্টোবর ২০২২, ০৫:৫১ PM
সরকারি অফিস

সরকারি অফিস © সংগৃহীত

এক দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এজন্য বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিতে হবে ছুটি।

এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী বুধবার (৫ অক্টোবর) দুর্গাপূজার (বিজয়া দশমী) জন্য একদিন সাধারণ ছুটি থাকবে। পরের দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) অফিস খোলা থাকবে। তবে শুক্র ও শনিবার (৭ ও ৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি এবং এর পরদিন রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি আছে। 

ফলে যদি কোনো সরকারি চাকরিজীবী বৃহস্পতিবার ছুটি নেন, তবে তিনি টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন। কেউ যদি দুর্গাপূজার ছুটি শেষে বৃহস্পতিবার অফিস করেন, তিনি টানা তিন দিনের ছুটি পাবেন। 

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেশের সর্বত্র সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়। এদিন সরকারি ছুটি।

অন্যদিকে, ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও মৃত্যুর দিন হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল (৯ অক্টোবর)। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। দিনটিকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন দেশে সরকারি ছুটি থাকে। 

ট্যাগ: ছুটি
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬