কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

০১ অক্টোবর ২০২২, ০৮:২৬ PM
এক কলেজশিক্ষার্থী মৃত্যু

এক কলেজশিক্ষার্থী মৃত্যু © সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরায় রাফিন আহমেদ (১৯) নামক এক কলেজশিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন। ট্রেনে কাটা পড়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে তার।উত্তরার কসাইবাড়ি এলাকায় আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

রাফিন দক্ষিণখান গাওয়াই বাড়ির বাসিন্দা ছিলেন এবং উত্তরার মাইলস্টোন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: যবিপ্রবি শিক্ষার্থী আতিকার চিকিৎসায় এগিয়ে আসার আহবান

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান গণমাধ্যমকে জানান, দুপুরে কসাইবাড়ি এলাকার রেললাইন পার হচ্ছিলেন রাফিন। এ সময় ট্রেন আসতে দেখে আশেপাশের লোকজন তাকে চিৎকার করে সতর্ক করে দিচ্ছিল। কিন্তু কানে হেডফোন থাকায় তিনি তা শুনতে পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মরদেহ উদ্ধারের সময় তার কানে হেডফোন ছিল।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬