কলেজ অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে মানববন্ধন

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৩ PM
অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে বগুড়ার শেরপুরে মানববন্ধন

অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে বগুড়ার শেরপুরে মানববন্ধন © সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে কলেজের গর্ভনিং বডি, শিক্ষক ও কর্মচারীরা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে শেরপুর পৌরশহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, সদস্য ডা. ইকবাল হোসেন সনি, আলহাজ্ব শাহ আলম, শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

এ সময় বক্তারা বলেন, কলেজের অর্থ আত্মসাতকরাসহ গর্ভনিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা ছাড়াও নানাবিধ দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত করতে হবে।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে গর্ভনিং বডি গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাময়িক বরখাস্ত করেছে।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬