‘কর্মজীবনে সফল হতে ইংরেজি শেখার বিকল্প নেই’

২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ PM
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী © সংগৃহীত

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘ব্যক্তিজীবন কিংবা কর্মজীবনে সফল হতে হলে ইংরেজি শেখার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে ব্যাপক দক্ষতা অর্জন করছে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘নটরডেম কলেজ ইংলিশ ক্লাব’ আয়োজিত সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে দেশের শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থীদের অব্যাহত চর্চার মাধ্যমে ইংরেজি-ভীতি দূর হয়ে কর্মজীবনে আরও সফলতা অর্জন করতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না। পাকিস্তান আমলে বাঙালিদের কোনো অধিকার ছিল না। পাকিস্তানিরা সব সুবিধা ভোগ করতো কিন্তু আমরা বঞ্চিত হতাম। আমরা যদি স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা কখনো ভালো চাকরি পেতাম না।’

মন্ত্রী বলেন, ‘একসময় এ কলেজে আমি পড়েছি। তখন এ কলেজে ইংরেজি ক্লাব ছিল না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে ইংরেজি ভাষা দক্ষতার সঙ্গে জানতে হবে। অনেক শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল আবার অনেকে ইংরেজিকে ভয় পায়। তবে ইংরেজি ভাষাচর্চার মাধ্যমে জীবনে আরও ভালো করা সম্ভব।’

আরও পড়ুন : ভাত শুকিয়ে চাল, সেই চালের ভাত খাচ্ছেন শিক্ষার্থীরা!

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমান্ত পিউস রোজারিও। এ সময় ক্লাবে সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।  

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close