অবসরে যাচ্ছেন আইজিপি বেনজির, প্রজ্ঞাপন জারি

২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ PM
ড. বেনজীর আহমেদ

ড. বেনজীর আহমেদ © ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে অবসরে গেলেন ড.বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, বেনজীর আহমেদ পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর (ঢাকা) -কে ৩০ সেপ্টেম্বর তারিখে বয়স ৫৯ (ঊনষাট) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ ১ অক্টোবর ২০২২ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ১ (এক) বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close