প্রক্সি দেওয়ায় ৬ ছাত্রী বহিষ্কার

২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ PM
অভিযুক্ত দুই শিক্ষক

অভিযুক্ত দুই শিক্ষক © সংগৃহীত

কিশোরগঞ্জে বদলি ছাত্রীকে দিয়ে দাখিল পরীক্ষা দেওয়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের সহায়তা করায় দুই শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সোলাইমান (৪৫), তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই মাদরাসার সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমান (৪২),  তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিলের বাংলা ১ম পত্র পরীক্ষায় ছয় বহিরাগত ছাত্রী বদলি পরীক্ষায় অংশ নেয়। এসময় হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সোলাইমান ও সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমান পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বহিরাগত ছাত্রীদের বদলি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি জানতে পারেন। পরে পরীক্ষা কেন্দ্রে অবৈধ পন্থায় বহিরাগত ছয় ছাত্রীকে পরীক্ষায় অংশ গ্রহণে সহযোগিতা করার দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০/১৫ ধারায় মওলানা মো. সোলাইমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই মাদরাসার সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান। এছাড়াও পরীক্ষায় অংশ নেওয়া অভিযুক্ত ছয় ছাত্রীকে বহিষ্কার করা হয়।  

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬