অধ্যক্ষকে পেটানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ PM
তদন্ত প্রতিবেদন প্রকাশ

তদন্ত প্রতিবেদন প্রকাশ © সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ীর রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গঠিত তদন্ত কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় এই প্রতিবেদন উত্থাপিত করা হয়েছে।

প্রতিবেদনে লেজ অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর প্রমাণ তুলে ধরে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিধান না থাকায় অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কোনো শাস্তির বিষয়ে সুপারিশ করেনি তদন্ত কমিটি।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রলীগ নেত্রীকে নেতার ‘কুপ্রস্তাব’। 

মাহফুজ আল-হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। তাতে কলেজ শিক্ষককে পেটানোর বিষয়গুলো উঠে এসেছে। আমরা সেটি প্রতিবেদনে উল্লেখ করেছি। এর বেশি কিছু আর বলা সম্ভব নয়।

এর আগে, ৭ জুলাই রাতে রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন শপিংমল থিম ওমর প্লাজার চেম্বারে অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা ঘটে।

ওই দিন চেম্বারে ডেকে কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে সাতজন শিক্ষকের সামনেই হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়। মারধরের ঘটনায় গত ১৪ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।

ট্যাগ: অধ্যক্ষ
এসএসসিতে থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৫ এপ্রিল ২০২৬
৫৮ দিনের নিষেধাজ্ঞা, লক্ষাধিক জেলের জীবন সংকটে
  • ১৫ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন দিন ধার্য
  • ১৫ এপ্রিল ২০২৬
মুশফিকের ফেরার গুঞ্জন, যা বলছেন টাইগার কোচ
  • ১৫ এপ্রিল ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে মা-ছেলের
  • ১৫ এপ্রিল ২০২৬
বিরোধী দলের এমপির বক্তব্যে ‘মন্ত্রী-টন্ত্রী’ অতঃপর...
  • ১৫ এপ্রিল ২০২৬