বিরোধী দলের এমপির বক্তব্যে ‘মন্ত্রী-টন্ত্রী’ অতঃপর...

১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM
সংসদ সদস্য মো. রুহুল আমিন

সংসদ সদস্য মো. রুহুল আমিন © সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলীয় এক সংসদ সদস্যের ‘মন্ত্রী-টন্ত্রী’ মন্তব্য ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে। পরে ওই শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি তোলেন হুইপ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিন বক্তব্যে বলেন, তার নির্বাচনী এলাকা এমন একটি অঞ্চল, যেখান থেকে অতীতে কোনো দলেরই ‘মন্ত্রী-টন্ত্রী’ হয়নি। তিনি আরও বলেন, ওই অঞ্চলের মানুষের প্রধান দুর্ভোগ গরম ও শীত—দুই মৌসুমেই চরম আবহাওয়ার কারণে ভোগান্তি বেশি।

এ বক্তব্যের পর লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন (নিজান) দৃষ্টি আকর্ষণ করে বলেন, বক্তার ‘বডি ল্যাঙ্গুয়েজ’ থেকে বোঝা যায় তিনি ইচ্ছাকৃতভাবে এমন শব্দ ব্যবহার করেননি। তবে শব্দটি সংসদের কার্যবিবরণীতে থেকে যাবে—এ কারণে ‘টন্ত্রী’ শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি। এ সময় সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

তথ্যমতে, চার দিন মুলতবির পর আজ বুধবার ফের শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সকাল ১১টা ২ মিনিটে পুনরায় এই অধিবেশন শুরু হয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬