কাল থেকে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:১১ PM
বৃষ্টি

বৃষ্টি © ফাইল ফটাে

বঙ্গোপসাগরে আগামী বুধবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে সোম ও মঙ্গলবার কিছুটা কম থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সাগরে লঘুচাপের সৃষ্টি হলে পরে তা পরিণত হতে পারে নিম্নচাপে। লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে উপকূলে বাতাসের গতিবেগ এবং দক্ষিণাঞ্চলে প্রবণতা বাড়তে পারে বৃষ্টিপাতের।

সারাদেশে সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। পরে প্রবণতা বাড়তে পারে বৃষ্টিপাতের। উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায়। সেইসাথে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এছাড়াও সীতাকুন্ডে ৮৭, সাতক্ষীরায় ৪১ ও চুয়াডাঙ্গায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, প্রায় অপরিবর্তিত থাকতে পারে  সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে ও এবং ও সর্বনিম্ন ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনীতে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত  রয়েছে মৌসুমী বায়ুর অক্ষ। এর একটি বাড়তি অংশ বিস্তৃত হয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরের অন্যত্র মৌসুমী বাযু দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে বাড়তে পারে ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৬ মিনিটে।

তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
close