ভাঙল নায়িকা মাহির পাঁচ বছরের সংসার

২৩ মে ২০২১, ১১:৫০ AM
পারভেজ মাহমুদ অপু ও মাহিয়া মাহি

পারভেজ মাহমুদ অপু ও মাহিয়া মাহি © সংগৃহিত

বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠলেও এবার তা সত্যি হলো। ভেঙে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির পাঁচ বছরের সংসার। নায়িকা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২২ মে) দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি।

সেখানে মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমে তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি পরস্পরের সম্মানবোধটা বাঁচিয়ে রাখতে চান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। অবশেষে সেসব গুঞ্জন সত্যি করে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9