গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশেষ কোনো গোষ্ঠীর কাছে বর্গা দিচ্ছেন না তো?

২০ এপ্রিল ২০২২, ১২:২৬ AM

© সংগৃহীত

রাজনীতিতে ছাত্রনেতারা কোণঠাসা। আওয়ামী লীগে বেশি। ছাত্রলীগের বহু ডাকসাইটে নেতা বয়স ৫০ বছর হলেও এখনো সংসদ সদস্যই হতে পারেননি। এই বার্তা পুলিশ প্রশাসন সবাই জেনে গেছে। বিপরীতে সংসদ তো বটেই, মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদে ব্যবসায়ীদের জয়জয়কার।

আজকে যিনি নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা, তিনি ২/৩ বছর পর বিজিএমইএ তো বটেই, এফবিসিসিআই নেতা হবেন। সেখান থেকে তারা ঢাকার মেয়র হবেন, বিভিন্ন দেশের কনসাল হবেন, সংসদ সদস্য হবেন, বড় মন্ত্রী হবেন। এটা বাস্তবতা।

মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, সিটি কর্পোরেশন- বণিক সংগঠনগুলোর কাছে বর্গা দেবেন আর ভাববেন, ছাত্রদের পক্ষে থাকবে রাজনীতি, প্রশাসন, ব্যবসায়ীদের দিকে বন্দুক তাক করবে- এসব অবাস্তব এখন।

কাজেই গুলি ঢাকা কলেজের দিকেই ছোড়ার কথা পুলিশের, তাই করেছে তারা। নিউ মার্কেট বন্ধ হবেনা, কলেজই বন্ধ হবে তাও আপনার আমার জানা ছিল। অবাক হবো না, ছাত্রদের নামে লুটপাটের মামলা হলেও, এসব কথা ব্যবসায়ীরা বলতে শুরু করেছেন এরই মধ্যে।

কাজেই ঢাকা কলেজ নিউ মার্কেট ব্যবসায়ী শ্রমিকদের এই দ্বন্দ্ব বিচ্ছিন্ন কিছু না। ঢাকা কলেজের গেটে বন্দুক তাক করে গুলির ছবিটি তাৎপর্য্য বোঝা জরুরি, বিশেষ করে রাষ্ট্র যারা চালান, তাদের জন্য। চোখ বন্ধ করে ভাবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশেষ কোন গোষ্ঠীর কাছে বর্গা দিচ্ছেন না তো?

৫২ থেকে ৬৯, ৭১, ৯০, ২০০৭ - এদেশটির মানে আপনাদের আমাদের সব অর্জনের প্রাণভোমরা ছিল এইসব শিক্ষার্থীরা- সব ভুলে গেলেন আপনারা , সব ভুলে যেতে হবে আমাদের?

লেখক: বিশেষ প্রতিনিধি, যমুনা টেলিভিশন

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence