একদিনের জন্যও কি সংসদ সবার হতে পারেনা!

১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ AM

© ফাইল ফটো

১৬ ই ডিসেম্বর ২০২০। গিয়েছিলাম সংসদ ভবনের আলোকসজ্জা দেখতে। ভেবেছিলাম অন্তত এই একদিন সংসদ উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। জানালো এখানে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। ভাগ্যিস আমার সাথে আমার সংসদ সদস্যের পরিচয় পত্রটি ছিল, না হলে পায়ে হাটা আমি হয়তো ঢুকতেই পারতাম না। অবশ্য অতিকায় অনেকগুলো গাড়ি বাধাহীনভাবে ঢুকছিল এবং বেরোচ্ছিল।

যাদের করের টাকায় এই বিশাল আলোকসজ্জা, হাজার ওয়াটের বাতি, তারা দাঁড়িয়ে আছেন গেইটের বাইরে বিস্ময়ভরা চোখ নিয়ে। তারা জানেন এখানে তারা অনাহূত, তাদের প্রবেশাধিকার নেই।

পৃথিবীর বহু দেশে পার্লামেন্ট ভবনের এলাকায় তো বটেই ভবনের ভেতরেও সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত। এমনকি হোয়াইট হাউজের ভেতরে ঢোকার অনুমতি আছে সর্বসাধারণের। কবে বাংলাদেশ একটি সত্যিকার গণপ্রজাতন্ত্র হবে? হবে বৈষম্যহীনভাবে সাধারণ মানুষের?

 

লেখক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। 

 

(ফেসবুক থেকে নেয়া)

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬