ভিআইপি করোনা

২২ এপ্রিল ২০২০, ০৭:১০ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © ফাইল ফটো

ভিআইপিদের করোনা চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা কি হচ্ছে আসলে? যদি হয়, সেটা হবে খুব স্বাভাবিক। কারণ এদেশে ভিআইপিরা ভোট, ব্যবসা, কর, ব্যাংক লোন, দায়মুক্তি, রাস্তায় চলাচল- সবক্ষেত্রে বৈষম্যমূলক সুবিধা পেয়ে থাকেন। তাদের করোনা হলেও এমন সুবিধা পাবেন এটা আমি প্রায় নিশ্চিত।

আমার ধারণা তারা এটা করতে চাইলে প্রতিবাদও হবে না তেমন। আমাদের মধ্যে মোটামাথার লোক আছে, আছে ভীতু মানুষ। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আছে ভিআইপিদের অনেক স্তাবক ও গুনমুদ্ধ মানুষ। তারা বরং চেষ্টায় থাকবেন নিজেদের কিছু হলে এ ধরনের ভিআইপি হাসপাতালে সেবা পাওয়া যায় কিনা তা নিশ্চিত করতে। এজন্য এমনকি এমন হাসপাতালের পক্ষেও দাঁড়িয়ে যেতে পারেন তারা।

করোনাকালে বৈষম্য বেশি দুঃখজনক, অনেক বেশী অপরাধমূলক। তবে এটি এ রাষ্ট্র আর সরকারব্যবস্থাকে আরেকটু নগ্নভাবে তুলে ধরছে আমাদের কাছে এটাই শুধু সান্তনা।

তবু যদি বোধোদয় হয় আরো বেশী মানুষের!

লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬