ভাবখানা এমন যে— এই দেশে আগে মানুষ মারা যায়নি, রোগ বালাই হয়নি

০২ এপ্রিল ২০২০, ০৬:৩৫ PM
আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন © ফাইল ফটো

ভাবখানা এমন, এই দেশে আগে কোনো মানুষ মারা যায়নাই। দেশে কারো অন্য কোনো রোগ বালাই হয়নি কখনো। এখন যারাই যেখানে মারা যাচ্ছেন তাদেরকে ইনিয়ে বিনিয়ে করোনা রোগী বানানোর একটা অপচেষ্টা দেখা যাচ্ছে।

দুঃখ জনক হলেও সত্যি মূলধারার অনেক মিডিয়ার মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কেউ লিখছেন, করোনা টেস্ট করার আগেই অমুক জায়গায় দুইজন মারা গেলেন। কেউ লিখছেন আরো আফসোসের কথা ‘মৃত্যুর আগে তার করোনা টেস্ট করা হলোনা।’ এই রকম নিউজ হেডলাইন পড়লে যে কারো মনে হবে হয়তো মৃত ব্যক্তিরা করোনাক্রান্তই ছিল।

অথচ নিউজের মধ্যেই আছে স্বজনদের বক্তব্য। তারা বলছেন দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, ইদানিং জ্বর কাশি হয়েছিল কিংবা নিউমোনিয়ার রোগী, হার্টের রোগী। সাংবাদিকরা স্বজনদের প্রশ্ন করছে, আপনারা কি করোনা টেস্ট করতে এসেছিলেন। উত্তরটাও যথারীতি এই রকমই। অথচ মৃতদের নমুনা পরীক্ষা করে করোনা পাওয়ার কোন সত্যতা এখনো পাওয়া যায়নি।

এই রকম হেডলাইন দিয়ে জাতির মধ্যে এই রকম করোনা পারসিপশন তৈরী করার মানে কি ? তাও আবার মূলধারার মিডিয়ার।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬