শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি

০২ এপ্রিল ২০২৬, ০১:২৪ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব আগামী রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এখনো চার হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বিল সাবমিট না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৮০১ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার বিল সাবমিট হয়নি। এজন্য বিল সাবমিটের সময়সীমা আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য  ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনেক শিক্ষক-কর্মচারী বিল সাবমিট না করায় আজ (বৃহস্পতিবার) বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে না। বিল সাবমিটের সময়সীমা আগামী শনিবার পর্যন্ত দেওয়া হবে। আগামী রবিবার বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বেতন, উৎসব ও বিভিন্ন ধরনের ভাতার প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬