নিপীড়িত মুসলিমদের পাশে আছে তসলিমা নাসরিন

২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:২৪ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ফটো

নিপীড়িত মুসলিমদের পাশে আছে বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশী বিতর্কিত লেখিতা তসলিমা নাসরিন। শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় সামাজিকমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এ কথা জানান তিনি।

টুইটারে তসলিমা লেখেন, আমি ইসলাম ধর্মের বিপক্ষে, কারণ এর নারী-বিদ্বেষ ও পুরুষশাসিত সমাজের পক্ষে অবস্থান নেয়ার জন্য। ‘‌‌তবে আমি নিষ্পাপ মুসলিমদের বিরোধী নই। আমি নিপীড়িত মুসলিমদের পাশে আছি। ঠিক যেমন আমি নিপীড়িত হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের পাশে আছি।’

তসলিমা শনিবার টুইটার অ্যাকাউন্টে আরেকটি মন্তব্য করে লেখেন, ‘আজ সোমালিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬৫ নিষ্পাপ মানুষের মৃত্যু হয়েছে। এতে তার কী অর্জিত হলো? এতে শুধু অর্জিত হয়েছে মৃত্যু। এতে কি সত্যিই ইসলামের কোনো লাভ হয়েছে? না, হলো না। আর কত দিন মুসলিমরা এভাবে নিজেদের বোকামি সামনে নিয়ে আসবে?’

উল্লেখ্য, মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমের ব্যস্ত এলাকার একটি মোড়ে বোমা বিস্ফোরণে অন্তত ১০০জন নিহত হয়। নিহতের মধ্যে ১৭ পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence