হত্যা করা উচিত ছিল বিজিবি’র?

১৯ অক্টোবর ২০১৯, ১০:০৩ AM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © ফাইল ফটো

দু’দিন অপেক্ষা করলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আপনি না নিজের দেশের মানুষের হত্যকে জায়েজ করেছিলেন? বলেছিলেন যে অবৈধভাবে সীমান্ত পার হয় বা চুরি করতে যায় বলে তাদেরকে ভারতীয় সীমান্তে হত্যা করা হয়।

আপনাকে প্রশ্ন করি, অবৈধভাবে মাছ চুরি করতে এসেছিল বলে ভারতের জেলেদের কি গুলি করেছিল বিজিবি? আপনার বক্তব্যমতে তাদেরকে কি হত্যা করা উচিত ছিল বিজিবি’র? একথা বলা কি উচিত হবে আপনার? হবে না।

তাহলে নিজের দেশের মানুষকে যখন হত্যা করা হয় তখন কেন তার সাফাই গান আপনি? নিজের দেশের মানুষের জীবন এতো কেন তুচ্ছ আপনার কাছে? ভারত খুন করলেও তার পক্ষে কেন বলতে হবে আপনাকে? 

বাংলাদেশের মানুষ হয়ে, মুক্তিযোদ্ধার দেশের মানুষ হয়ে অন্যদেশের প্রতি এতো নতজানু কিভাবে হন আপনি?

 

ট্যাগ: বিজিবি
অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬