তসলিমার শিবলিঙ্গ পুজোয় সমস্যা নেই: আসিফ নজরুল

১০ অক্টোবর ২০১৯, ০৯:১৫ PM
আসিফ নজরুল ও তসলিমা নাসরিন

আসিফ নজরুল ও তসলিমা নাসরিন © টিডিসি ফটো

তসলিমা নাসরিনের শিবলিঙ্গ পুজোয় সমস্যা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাত আসিফ নজরুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন।

বুয়েট শিক্ষার্থী ফাহাদ আবরার হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আবরারের নামাজ পড়া নিয়ে কটুক্তি করে একটি ফেবসুক স্ট্যাটাসে তিনি বলেছিলেন, আবরারের কার্যকলাম শিবিরকর্মীর মত।” তার সেই স্ট্যাটাসের প্রত্যুত্তর দিয়েছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। নিচে আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

তসলিমা নাসরিনের শিবলিঙ্গ পুজোয় সমস্যা নাই, সমস্যা আছে আবরারের নামাজ পড়া নিয়ে। এই বিকারগ্রস্থ মহিলাকে নিয়ে কখনো লিখিনি আমি। কিন্তু তার একথার উল্লেখ প্রয়োজন হলো এটা বলতে যে বাংলাদেশের বহু ছদ্মবেশী সেক্যুলারের আসল চেহারা তসলিমার মতো।কেউ আল্লাহ লিখলে তাদের সমস্যা হয়, ভগবান বা ঈম্বর লিখলে ঠিক আছে। আরো কতো কিছু!

অথচ সেক্যুলার মানে হচ্ছে সব ধর্ম সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা অথবা কোন ধর্ম সম্পর্কেই বিরূপ মন্তব্য না করা। যারা একচোখা হয়ে শুধু একটা ধর্মে সমস্যা খোজে তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক ও মানবতার শত্রু।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence