যেসব কারণে কোনো ক্ষতি হয় না রোজার

০৮ মে ২০১৯, ০২:৩৯ PM

© সংগৃহীত

আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিন। রমজানে রোজা রাখার পর বেশ কিছু বিষয়ে অনেকেরই সন্দেহ থাকে। বৈধ কিছু কাজও নিশ্চিতভাবে না জানার কারণে তা থেকে বিরত থাকা হয় আমাদের। রোজা থাকা অবস্থায় যেসব কাজ করার পরও রোজার কোনও ক্ষতি হয় ন তা তুলে ধরা হলো নিচে-

১. মিসওয়াক করা।

২. ঘুমে স্বপ্নদোষ হওয়া।

৩. অনিচ্ছাকৃত বমি হওয়া

৪. ঠাণ্ডার জন্য গোসল করা।

৫. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।

৬. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

৭. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

৮. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

৯. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।

১০. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।


সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪

স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ রফিক
  • ০৪ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ ভোগান্তি দূর করতে স্কুলে এক মাসের বেতন দিলেন ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬