ভিক্ষা না করে লেখাপড়া করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল

০৭ মার্চ ২০২৪, ০৮:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাহার উদ্দিন রায়হান

বাহার উদ্দিন রায়হান © ফাইল ছবি

পড়ালেখা না করলে অন্তত না খেয়ে থাকতে হতো না। মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করলাম। ছোটকাল থেকে সামাজিক কাজ করলাম। প্রফেশনাল পর্যায়ে গিয়ে যেন পিছিয়ে না পড়ি তার জন্য নিজেকে যতটুকু পারি স্কিললআপ করলাম।

নিজেকে প্রো-এক্টিভ রাখার জন্য অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করলাম না। জীবনে ২৭ বছর সংগ্রাম করলাম কারো সাহায্য ছাড়া।

অথচ এখন জীবিকার তাগিদে যখন চাকরির জন্য বড় বড় টাই পরা লোকের সামনে নিজেকে উপস্থাপন করি, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলেও তারা মনে করে— আমি কীভাবে কাজ করবো! আমি তো স্পেশাল, ফাইলপত্র কীভাবে ঠিক রাখবো, কম্পিউটারে কীভাবে টাইপিং করবো?

আরও পড়ুন: দু’হাত হারানো চবির বাহারের চাকরি নেই, মা-স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন

আমার যে মানসিক শক্তি দিয়ে সকল কাজ করার এভিলিটি দেখিয়েছি এবং সকল কাজ করতে পারবো এটা তারা বুঝেও না বুঝার ভান করেন।

আজকে পড়াশোনা না করলে ব্যাংকে ১০ লাখ টাকা অন্তত জমা থাকতো। এমন এক চিপায় পড়লাম খেতে পারছি না বিষ, না পারছি এদের ধরে এনে মাথায় আঘাত করে বুঝাতাম পারি কিনা দেখ। তাহলে কি জীবন থেকে এতগুলো বছর অর্থহীনভাবে পড়াশোনার জন্য নষ্ট হয়ে গেলো?

সাবেক শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence