চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

৩০ অক্টোবর ২০২১, ০২:৪৩ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা © ফাইল ছবি

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ শনিবার সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ সাহেনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামের তিনজন আহত হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথাকাটাকাটি হয়েছিল। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬