আজ থেকে মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬ AM
শুরুতে সব বর্ষের ক্লাস সশরীরে হবে না

শুরুতে সব বর্ষের ক্লাস সশরীরে হবে না © প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা দেশের সব সরকারি/বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসহ সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে খুলছে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর)। তবে শুরুতে সব বর্ষের ক্লাস সশরীরে হবে না। পাশাপাশি অনলাইনেও ক্লাস চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালু নিয়ে একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ওই নির্দেশনা উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সোমবার থেকে সরকারি/বেসরকারি সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্লাস সশরীরে শুরু করার সিদ্ধান্ত হয়। 

শুরুতে সশরীরে যেসব বর্ষের ক্লাস চলবে-

মেডিকেল কলেজে এমবিবিএস ১ম, ২য় এবং ৫ম বর্ষ; ডেন্টালের ১ম, ২য় এবং শেষ বর্ষ; নার্সিংয়ের বেসিক বিএসসি ইন নার্সিংয়ে ৩য় ও ৪র্থ বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ২য় ও ৩য় বর্ষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ২য় ও ৩য় বর্ষ; ম্যাটসে ১ম ও ৩য় বর্ষের ক্লাস চলবে।

সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে হবে-

ক) স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী হোস্টেল (প্রযোজ্য ক্ষেত্রে) ক্লাস শুরুর ৩ দিন পূর্বে খুলে দিতে হবে;

খ) সশরীরে ক্লাস পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;

গ) শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যবিধির উপকরণসমূহ সহজলভ্যের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;

ঘ) ক্লাস শুরু করার ক্ষেত্রে শুরুতে ক্লাসের সংখ্যা ও সময় কম রাখা যেতে পারে;

ঙ) সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে;

চ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বে একটি গাইডলাইন পুস্তিকা আকারে প্রস্তুত করে সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করবেন; 

ছ) অধ্যক্ষগণ সশরীরে ক্লাস পরিচালনা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। এক মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে অন্যান্য সেশনের ক্লাস শুরুর বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬