২০ আগস্ট থেকে মেডিকেল কলেজ খোলার প্রস্তাব

০৮ আগস্ট ২০২১, ০৩:২১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২০ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলেজ খোলার প্রস্তাব করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হলেও শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করানো সম্ভব হচ্ছে না। মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাস অনেক গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষাও নেয়া সম্ভব হয়নি। সেজন্য দ্রুত সময়ের মধ্যে সশরীরের মেডিকেলে পাঠদান শুরু করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর মতো মেডিকেল কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থী না থাকায় স্বাস্থ্যবিধি মানা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না কলেজগুলোর। এছাড়া অনেক শিক্ষার্থী ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন। সার্বিক দিক বিবেচনায় আগামী ২০ আগস্ট থেকে সব মেডিকেল কলেজ খোলার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার (৮ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০ আগস্ট থেকে মেডিকেল কলেজগুলো খোলার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেলে ২০ আগস্ট থেকে মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু করা হবে।

তিনি আরও বলেন, এভাবে দীর্ঘদিন মেডিকেল কলেজের ক্লাস বন্ধ রাখা কোনো সমাধান হতে পারে না। শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যবহারিক ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। সবকিছু বিবেচনায় এই প্রস্তাব করা হয়েছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬