বাংলাদেশে ফেরার অনুমতি পেল মেডিকেলের বিদেশি শিক্ষার্থীরা

১০ জুন ২০২১, ০৮:১১ AM
বাংলাদেশে ফেরা অনুমতি পেল বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা

বাংলাদেশে ফেরা অনুমতি পেল বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা © সংগৃহীত

করোনা মহামারীর কারণে নিজ দেশে অবস্থান করা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফেরার অনুমতি দিয়েছে সরকার। যারা শেষবর্ষে আছেন এবং যাদের সামনে পরীক্ষা আছে শুধু তারাই দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (৯ মে) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১০ মে) থেকে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন। শুরুর দিনে নেপাল থেকে কিছু শিক্ষার্থীর বাংলাদেশে আসার কথা রয়েছে। 

জানা যায়, প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা শুধুমাত্র ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেক বিদেশি শিক্ষার্থীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে।

সাধারণত ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীরাই বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে বেশি আসেন।

রিলেটেড সংবাদ:

 সরকারি মেডিকেলে ভর্তি হয়নি ৫৩ জন

শুক্রবার সভা করে পরীক্ষা স্থগিতের কথা জানাবে গুচ্ছ কমিটি

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬