মেডিকেলের মর্গে মৃত নারীদের ধর্ষণ করতেন মুন্না

২০ নভেম্বর ২০২০, ০৯:৪৯ AM
গ্রেফতার হওয়া মুন্না ভগত

গ্রেফতার হওয়া মুন্না ভগত © টিডিসি ফটো

ময়নাতদন্তের জন্য মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণ করতেন ডোমের সহেযোগী এক যুবক। এ অভিযোগে মুন্না ভগত (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মুন্না রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মামা ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো।

গতকাল বৃহস্পতিবার রাতে সিআইডি পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিআইডির পক্ষে থেকে জানানো হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করে। দুই-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।’

তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না।’

অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার আরো বলেন, ‘শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম ও মুন্নার মামা জতন কুমার লাল জানান, মুন্না গত দুই/তিন বছর ধরে তার সহযোগী হিসেবে মর্গে কাজ করতো। তার বাবার নাম দুলাল ভগত। গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে। সে আরো দুই/তিন জনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষেই রাতে থাকত।

মুন্নার বিরুদ্ধে মৃত নারীদের ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে জতন লাল কুমার বলেন, ‘মুন্না মাঝে মধ্যে গাঁজা বা নেশাটেশা করতো। কিন্তু এরকম একটি কাজ সে করতে পারে, তা ভাবতেই পারছি না।’

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ২৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে: নাহ…
  • ২৪ এপ্রিল ২০২৬
টানা ৭ মাস ধরে উড়ছে জাতীয় পতাকা
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
  • ২৪ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশের ২৮ সরকারি ও বেসরকারি ব…
  • ২৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু
  • ২৪ এপ্রিল ২০২৬