চার দাবিতে বিক্ষোভ মেডিকেল শিক্ষার্থীদের

০৩ নভেম্বর ২০২০, ০৬:৩৩ PM
মহাখালীতে বিক্ষোভ মেডিকেল শিক্ষার্থীদের

মহাখালীতে বিক্ষোভ মেডিকেল শিক্ষার্থীদের © টিডিসি ফটো

করোনাভাইরাস মহামারির মধ্যে পরীক্ষা না নেওয়াসহ চার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা।

ফ্লাইওভারের নিচে আমতলী সিগন্যালে বিক্ষোভের কারণে মঙ্গলবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গুলশান, বিমানবন্দর ও তেজগাঁওয়ের পথে যান চলাচল বন্ধ থাকে; ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রীরা।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল। এ কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। দুপুরের পর তারা সড়ক থেকে উঠে গেলে তা স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের একজন বলেন, ডিসেম্বরে সম্ভাব্য একটি প্রফ (প্রফেশনাল এক্সামিনেশন) আয়োজনের কথা বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের মধ্যে এই পরীক্ষা দেওয়া যাবে কি না তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে সংশয় আছে।

তিনি বলেন, আমাকে বন্ড দিতে হবে যে আমি পরীক্ষার জন্য অ্যালাউ হওয়ার পর আমার যদি করোনা হয় তাহলে আমি পরীক্ষা দিব না। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত হওয়ার এই দায়ও কর্তৃপক্ষ নিবে না। এ কারণেই আমরা আন্দোলনে আছি।”

কর্মসূচি চলার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলনকারীদেরকে নিজের দফতরে ডেকে পাঠান। ৬ জন শিক্ষার্থী মহাপরিচালকের সঙ্গে দেখা করতে যান।

একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী বলেন, “ডিজি স্যারের কাছ থেকে আমরা আশানুরূপ কোনো কথা শুনতে পাইনি। দাবি আদায় না হলে কর্মসূচি চলবে।”

পরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক এসে ৮ নভেম্বরের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ব্যানারে আন্দোলনকারীদের দাবিগুলো হলো- করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না ও করোনাভাইরাস মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে।

হাম নিয়ে মানুষের উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছ…
  • ১২ এপ্রিল ২০২৬
এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬