ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প

০৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ AM
ময়মনসিংহে কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত।

ময়মনসিংহে কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত। © সংগৃহীত

অসহায়, অসচ্ছল ও সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৫ নভেম্বর) ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। 

দিনব্যাপী এ ক্যাম্পে কোমর, হাঁটু, ঘাড় ও মেরুদণ্ডের দীর্ঘমেয়াদি ব্যথা, বাতজনিত ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা, অটিজম ও সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত রোগীদের বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি দন্তরোগ এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরও প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ জানান, সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ উদ্যোগের প্রশংসা করে জানান, সমাজের অসহায়, অসচ্ছল ও দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের সমন্বিত পুনর্বাসন চিকিৎসা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শরণার্থী আইন ও সুরক্ষা নিয়ে এসইউবিতে দিনব্যাপী বুটক্যাম্প অ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • ০৬ নভেম্বর ২০২৬
রাজুকে ব্লেম দিয়ে অপদস্থ করা হয়েছে, আমরা তার সাথে আছি: রাশে…
  • ০৬ নভেম্বর ২০২৬
দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদ…
  • ০৬ নভেম্বর ২০২৬
কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
  • ০৬ নভেম্বর ২০২৬
৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন— ‘…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950