বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM
ঝুঁকিপূর্ণ এ ব্লক ভবন

ঝুঁকিপূর্ণ এ ব্লক ভবন © টিডিসি ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ঝুঁকিপূর্ণ এ ব্লক ভবনে অবস্থানরত চিকিৎসকদের দ্রুত ভবনত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। হল ছাড়াও ভবনটিতে থাকা অন্যান্য প্রতিষ্ঠানকেও দ্রুত ভবনত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রভোস্ট স্বাক্ষরিত ‘অতীব জরুরি নোটিশে’ বলা হয়েছে, রাজউক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষিত এ-ব্লকস্থ ডক্টরস হলে অবৈধভাবে অবস্থানরত সকল-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনতিবিলম্বে হল ত্যাগ করবার নির্দেশ প্রদান করা হল।

জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হল প্রভোস্ট হিসেবে আমি হলে অবস্থানরত চিকিৎসকদের উদ্দেশ্যে নোটিশ দিয়েছি। অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে, বাকিদের বিষয়ে তারা নির্দেশনা দেওয়ার কথা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬