বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM
বিএমইউতে নতুন ওয়ার্ড উদ্বোধন

বিএমইউতে নতুন ওয়ার্ড উদ্বোধন © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি চিকিৎসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে যোগ হয়েছে আরও ২০টি নতুন শয্যা। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ ভবনের ৫ম তলায় এই ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এটি উদ্বোধন করেন।

এদিন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড উদ্বোধনের পাশাপাশি ডি ব্লকের অর্থোপেডিক সার্জারি বিভাগে আরও ১০টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। সি ব্লকে মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালুর কয়েকদিনের মাথায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নারী-পুরুষ রোগীদের জন্য ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধনের পর উপাচার্য তা ঘুরে দেখেন এবং বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে দিক-নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, চীফ এস্টেট অফিসার ডা. মো. এহতেশামুল হক তুহিন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান।

এ সময় ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহমেদ, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, পেডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু হেনা মোহাম্মদ জাকির হোসেন সিকদার, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, ডা. ওয়ারেছ উদ্দিন, ডা. মো. সাইফুল আজম রঞ্জু, সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, ডা. মীর নোয়াজেস আলী, ডা. সামিউল আলম, ডা. মোহাম্মদ সায়িম রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোহাম্মদ আরিফুল হক, সহকারী অধ্যাপক ডা. রুমন বণিক, ডা. মাহমুদুল হাসান, ডা. আশিক আব্দুল্লাহ ইমন, ডা. মুহম্মদ আসলাম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now