দিনাজপুর মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

১৮ জুন ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস

৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস © সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় কলেজের অডিটরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সেখ সাদেক আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, ছাত্রাবাসের হোস্টেল সুপার ডা. শাহ মো. ইসমাইল হোসেন, ছাত্রীনিবাসের হোস্টেল সুপার ডা. লায়লা ফেরদৌস এবং ডা. লিপিকা রানী অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে প্রথম বর্ষের ২০০ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কলেজের বিভিন্ন বিভাগ, একাডেমিক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিবেশ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে অধ্যক্ষ নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬