ডেন্টালে ভর্তি আবেদনের সময় বাড়ল

২৯ মার্চ ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
ডেন্টালের শ্রেণিকক্ষ

ডেন্টালের শ্রেণিকক্ষ © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সময়সীমাও ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের ওয়েব পোর্টালে অনলাইন মাইগ্রেশনের আবেদন দাখিলের সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত এবং সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রবর্তীকরণের শেষ তারিখ ৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।

এদিকে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে আবেদন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। এ কোর্সে মূল ভর্তির কার্যক্রম আগামী ১২ মে শুরু হয়ে ১৯ মে শেষ হবে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি নয়টি সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২ মার্চ ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হন।

জুলাইয়ের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রে…
  • ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৪ জুন ২০২৬
এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়াল জাতীয় ব…
  • ১৪ জুন ২০২৬
স্থায়ী জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা 
  • ১৪ জুন ২০২৬
বাকৃবির সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতে ফ্রান্সের ইউনিভার্সিটি…
  • ১৪ জুন ২০২৬
বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য …
  • ১৪ জুন ২০২৬
×