সড়ক দুর্ঘটনার পর দুই বছর কোমায় থাকা মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

০৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সুলতান মোহাম্মদ আকিব

সুলতান মোহাম্মদ আকিব © সংগৃহীত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম সুলতান মোহাম্মদ আকিব (২৫)। মঙ্গলবার (৪ মার্চ) রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে। ২০২৩ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি।

জানা যায়, ২০২৩ সালের ৭ মার্চ বিকেলে বন্ধুদের সঙ্গে অটোরিকশায় করে নগরের পতেঙ্গায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর কোমায় চলে যান আকিব। তাকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুলতান মোহাম্মদ আকিবের বাবা মো. নুরুল আলম বলেন, পরিবারের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সন্তান জনসেবামূলক কাজ করবে। চিকিৎসক হলেও মানুষের সেবা করার সেই সুযোগ আর পেল না আকিব।

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
একদিনেই বাড়ল ৮৫০ কোটি ডলার, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির…
  • ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে আর ফিরবেন না সরকারি আয়ুর্বেদিক মেডিকেলের ছাত্র র…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা জানা গেল
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন— সমন্বয়ক-ডাকসু-শিব…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950