রাঙ্গামাটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
৫ দফা দাবিতে 
রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের  কর্মবিরতি

৫ দফা দাবিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি © টিডিসি

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, নামসর্বস্ব ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দফা দাবিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাঙ্গামাটি মেডিকেল কলেজে এ কর্মবিরতি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা রাঙ্গামাটি মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আসিফ জানান, দেশের সব মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। 

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙ্গামাট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬
এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ, অভিযুক্ত দুই বহ…
  • ০১ আগস্ট ২০২৬
বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬