নওগাঁয় ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা © সংগৃহীত

নওগাঁয় পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রথমে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

এতে সংহতি জানিয়ে অংশ নেয় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে এসে থামে।

পরে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান, ইন্টার্ন চিকিৎসক ডা. মারুফ আহম্মেদ এবং ডা. সামান্তা ইসলাম বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। সম্প্রতি এ নিয়ে উচ্চ আদালতে করা রিট দ্রুত খারিজ করতে হবে। মানহীন বে-সরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাহিরে কোনো প্রকার ওষুধ বিক্রি করতে পারবে না। পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ক্রয় করাসহ ৫ দফা দাবির প্রত্যেকটি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9