আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপক হলেন এবিএম আব্দুল্লাহ

২৯ মে ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডা. এবিএম আব্দুল্লাহ

ডা. এবিএম আব্দুল্লাহ © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজীবন ইমেরিটাস অধ্যাপকের সম্মাননা পেলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। মঙ্গলবার (২৮ মে) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর হাতে বিশ্ববিদ্যালয় থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগকৃত সম্মাননা সনদ তুলে দেন।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল সহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, এসব সম্মাননা আরও বেশি কাজ করার উৎসাহ যোগায়। সবার দোয়া চাই। অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

এর আগে, ২০২২ সালের ৩১ জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ইমেরিটাস অধ্যাপক হয়েছিলেন সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। সেটার মেয়াদ ছিল তিন বছর। এবার তিনি আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপক হলেন।

ইমেরিটাস অধ্যাপক একটি সম্মানসূচক পদবি বা উপাধি। বিশ্ববিদ্যালয়ের থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ বা পদবি প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম এ সম্মানে ভূষিত হন।

 
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close